পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টানা বর্ষণে চট্টগ্রামে চরম জনদুর্ভোগ

Posted on June 22, 2014 | in সারা দেশ | by

RAINচট্টগ্রাম: মৌসুমী লঘুচাপের প্রভাবে টানা রোববার তৃতীয় দিনের মতো চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। নগরীর মুরাদপুর, চকবাজার, বাকুলিয়া, কাপাসগোলা, ষোলশহর এসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৮১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত আরো কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। টানা বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। রিকশা, অটোরিকশা, ভ্যান ও টেম্পো এখন চলাচলের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। চাকুরিজীবী ও শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে। গত বৃহস্পতিবার রাত থেকেই চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এরপর শুক্র ও শনিবার থেমে থেমে বৃষ্টিপাত হলেও আজ রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud