পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

২১৬ বলে ৮৭ রান দরকার টাইগারদের

Posted on June 17, 2014 | in খেলাধুলা | by

187477.3মিরপুর: পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১৯ রান। ব্যাটিং ক্রিজে আছেন মিথুন আলী এবং অধিনায়ক মুশফিকুর রহিম। ১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে তামিম ইকবাল মোহিত শর্মার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। তৃতীয় ওভারের শেষ বলে আরেক ওপেনার আনামুল হক পয়েন্টে দাঁড়ানো রাহানের হাতে ক্যাচ দিলে মোহিত শর্মা দ্বিতীয় উইকেট পান। অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বক্রিকেটে শুভ সূচনা করলেন পেসার তাসকিন আহমেদ। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে অল আউট হওয়ার আগে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান। ২৫.৩ ওভার থেকে তারা এই রান করেছে। এর আগে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud