পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের দুই কর্মকর্তাকে শোকজ

Posted on June 17, 2014 | in স্বাস্থ্য | by

DUDUK LOGOঢাকা: ভয়-ভীতি দেখিয়ে মোবারক হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালকের বিরুদ্ধে। মঙ্গলবার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের শোকজ করা হয়েছে। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- বগুড়া দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ হোসেন ও প্রধান কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা। দু’জনের যোগসাজশেই এ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দীন চুপ্পু। সংস্থাটির উচ্চ পর্যায়ের নিজস্ব অনুসন্ধানে ৩৭ লাখ টাকা ঘুষ নেওয়া এবং আরও ২০ লাখ টাকা ঘুষ চাওয়ার তথ্য পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন সাহাবুদ্দীন চুপ্পু। তিনি বলেন, দুদকের এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এলে কমিশন তা যাচাই বাছাই করে। এরপর তাদের কাছ থেকে সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। চুপ্পু আরও বলেন, দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮ অনুযায়ী তাদের আত্মপক্ষ সমর্থন করে অভিযোগ বিষয়ে প্রমাণসহ জবাব দিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud