পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাক-ভারত সীমান্তে উত্তেজনা

Posted on June 13, 2014 | in আন্তর্জাতিক | by

1374924516pakistanমারুফ আহমেদ : জুম্মু কাশ্মীর সীমান্তে হঠাৎ করেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তানের সেনারা। সকাল থেকেই পুঞ্চ সীমান্ত এলাকায় কয়েক দফা গোলাগুলি হয়। ভারতীয় সেনাদের দাবি অস্ত্রবিরতী লঙ্ঘন করে প্রথমে গুলি চালায় পাক সেনারা। স্থানীয় সময় সকাল ৭ টার দিকে মেন্দার ভিম্বারগালি এলাকায় তারা মর্টার শেলেরমত ভারি অস্ত্র ব্যবহার করে। পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনারাও। অবশ্য পাকিস্তানের দাবি প্রথমে অস্ত্র বিরতী লঙ্ঘন করে ভারতীয় জোয়ানরা। এই ঘটনায় দুজন বেসামরিক নাগরিকের আহত হবার দাবি করেছে ইসলামাবাদ। ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এই প্রথম সংঘর্ষে জড়ালো পাক-ভারত। শনিবার ভারতের সীমান্ত পরিদর্শনে যাবার কথা নতুন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির। এর আগেই সীমান্তে গুলির এই ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। সময় টিভি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud