May 8, 2026
ঢাকা: দীর্ঘ ২৩দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর আলম। এর আগে সোমবার হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল। গত ১৬ মার্চ রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।