পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ব্যাংকিংয়ে হয়রানি হলে অভিযোগ ১৬২৩৬ নম্বরে

Posted on April 8, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

BNAGLADESH BANKঢাকা: ব্যাংকিং সেবা পেতে হয়রানির শিকার হলে বা  কোনো অভিযোগ থাকলে তা সরাসরি বাংলাদেশ ব্যাংকে জানানোর জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার  কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ  থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্রাহক  কোনো ব্যাংকে সেবা পেতে হয়রানির শিকার হলে বা গ্রাহকের  কোনো অভিযোগ থাকলে তা ১৬২৩৬ নম্বরে  ফোন করে বাংলাদেশ ব্যাংকে জানানো যাবে। পাশাপাশি [email protected]  ঠিকানায় ই- মেইলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, প্রায় তিন বছর আগে এ  সেবা শুরু হয়েছে। প্রত্যেক গ্রাহককে আমরা বিষয়টি জানাতে চাই। তিনি আরও বলেন, গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের আলাদা একটি বিভাগ রয়েছে। কোনো গ্রাহক  কোনো ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হলে বা  কোনো ব্যাংকের কর্মকর্তা গ্রাহককে যথাযথ সেবা না দিলে অথবা কোনো বিষয়ে অভিযোগ থাকলে বিষয়টি আমাদের জানালে আমরা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud