পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: বি. চৌধুরী

Posted on April 8, 2014 | in জাতীয় | by

8545_4833_18123ঢাকা: জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।মঙ্গলবার জাতীয়  প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বিকল্প ধারার এ  নেতা প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে বলেন, আপনার প্রতি প্রশ্ন রইলো,চোর-দুর্নীতিবাজদের নিয়ে কেমন করে  দেশ চালাবেন? একজন রাজনৈতিক সিনিয়র নেতা হিসেবে বলছি, হুঁশিয়ার হয়ে যান। গণতন্ত্রকে সবার জন্য মুক্ত করে দিন।দেখেন, দেশের মানুষ কি চায়?

নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কার্যকরীও নয়। এ কমিশনের পদে থাকার  কোনো অধিকার  নেই। তাদের অধীনে আর  কোনো নির্বাচন হতে পারে না।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ  নেতারা বলেছিলেন, নির্বাচন হলেও আবার নির্বাচন  দেবেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর এখন তারা বলছেন, ৫ বছরই ক্ষমতায় থাকবেন। আসলে এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না।বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,  দেশকে গণতান্ত্রিক করতে ও  দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যান।  দেখবেন, একদিন আপনাদের বিজয় হবেই।

বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশ’র  চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দৌজা চৌধুরী বলেন, এক মাঘে শীত যায় না। ঠিক এক মাঘে  যেমন শীত যায় তেমনি এই সরকারও চিরকাল ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, পাঁচ শতাংশ  ভোট নিয়ে ক্ষমতায় বসা এই সরকার জনবিরোধী হবে এটাই স্বাভাবিক।বি  চৌধুরী আরো বলেন, সরকার পুলিশি রাষ্ট্র কায়েম করছে। খুন গুম বেড়েই চলেছে। এই সরকারের হাতে কেউ নিরাপদ নয়।অবিলম্বে এই গণবিরোধী সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোস্তফা নুরু উদ্দিন সোহেল।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud