পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশের সব খাতেই দুর্নীতি আছে

Posted on April 7, 2014 | in স্বাস্থ্য | by
51cbee5a8f45b-md-baduzzaman-duduk_3939ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, দেশের সব খাতেই দুর্নীতি রয়েছে। এসব দুর্নীতি তদন্তে দুদক স্বাধীন ও কোনো পক্ষের চাপের মধ্যে নেই। দেশব্যাপী দুর্নীতি বিরোধী উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার গাজীপুরের জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে উঠা দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বদিউজ্জামান বলেন, ওই অভিযোগগুলোর কিছু কিছু অনুসন্ধান শেষ হয়েছে। কিছু অসঙ্গতি পাওয়ায় অভিযুক্তদেরকে চিঠি দেয়া হয়েছে। নির্দিষ্ট ফর্মে তারা জবাব দাখিল করলে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে। তিনি বলেন, প্রতারণা ও জাল জালিয়াতির মামলা কে গ্রহণ করবে এ সংক্রান্ত জটিলতা ও সৃষ্ট ভুল বোঝাবুঝি নিরসনে দুদক আইন সংশোধন প্রয়োজন রয়েছে।
এর আগে দুদক চেয়ারম্যান শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে শিক্ষার্থীদেও উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়ে বক্তব্য দেন।
এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম, পুলিশ সুপার মো: আব্দুল বাতেন ও অতিরিক্ত জেলা প্রশাসক দিলরুবা শাহনাওয়াজ খান। পরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ‘সততার সঙ্গে’ সমাবেশ ও আলোচনায় সভায় যোগ দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud