পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সারাদেশে হত্যাকাণ্ড ও দুর্ঘটনায় নিহত ২০

Posted on April 6, 2014 | in সারা দেশ | by

CRIMEঢাকা: লাশের মিছিলে  যোগ হলো আরও নাম। সন্ধ্যানাগাদ বার্তাকক্ষে অন্তত ২০টি লাশের খবর এসেছে। পৃথক পৃথক হত্যাকাণ্ড ও দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। সপ্তাহের প্রথম কর্মদিবস  রোববার সকাল  থেকেই আসতে থাকে একের পর এক লাশের খবর। এদের মধ্যে কর্মকর্তাসহ তিন পুলিশ, দুই কারখানাশ্রমিক, এক প্রকৌশলী, নারী ও শিশু রয়েছে। রেললাইন, মহাসড়ক, সমুদ্র সৈকতে এসব দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট সীমান্তের ওপারে ভারতীয়দের হাতেও নিহত হয়েছেন তিন জন। আমাদের সংবাদদদাতারা   প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের মুলিবাড়িতে পুলিশের প্রিজন ভ্যান উল্টে পুলিশ সদস্যসহ দ্ইুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, রবিবার সকালে গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ জন আসামি নিয়ে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে আসছিল একটি প্রিজন ভ্যান। প্রিজন ভ্যানটি সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌছে এক পথচারিকে রক্ষা করতে গিয়ে  রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন নামে এক পুলিশ সদস্য ও পথচারি সূর্য্য মন্ডল নিহত হয়। আহত হয় আরো অন্তত ৩ পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ আসামী সহ প্রিজন ভ্যানটি  বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা হেফাজতে নিয়েছে। তবে প্রিজন ভ্যানে থাকা ২ আসামী  সুস্থ্য আছে।গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি ঃগোপালগঞ্জে বাস চাপায় ইমরান শেখ (৯) নামে এ শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান শেখ সদর উপজেলার উলপুর আশ্রয়ন গুচ্ছগ্রামের মজিবুর রহমানের ছেলে।বৌলতলী পুলিশ ফাঁড়ির আইসি সুমন ভক্ত  জানান, ওই সড়কের উপর বসে খেলতে ছিল শিশু ইমরান। এসময় গোপালগঞ্জে থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ইমরান চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। সাতক্ষীরায় ট্রাকের চাপায় স্কুল ছাত্রের মৃুত্যু

সাতক্ষীরা ঃ  গরু বহনকারি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদরের কদমতলা -বৈকারী সড়কের শিকড়ি মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাঈম হোসেন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে ও শিকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈদ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিকড়ি মাঠ নামক স্থানে বৈকারী থেকে ছেড়ে আসা গরুবাহি ট্রাক (যশোর-ট-১১-২৮৪২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ক্ষুব্ধ গ্রামবাসি ট্রাকটি আটক করে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নাঈদ হোসেনের লাশ উদ্ধার করা হয়ে।ে আটক করা হয়েছে ঘাতক ট্রাকটি।

না’গঞ্জে ২ গলাকাটা লাশ: শহরের নিতাইগঞ্জ খালঘাট এলাকায় একটি ময়দা উৎপাদন কারখানা  থেকে দুই জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল পৌনে ৮টায় নাইনা ফ্লাওয়ার-২ নামের ওই কারখানা থেকে নৈশ প্রহরী আবদুল আজিজ (৫৫) ও শ্রমিক হোসেন মিয়ার (৪০) লাশ উদ্ধার করা হয়। আজিজ শহরের পাইকপাড়া পানির ট্যাংকি এলাকার মালা বকস’র ছেলে। হোসেন মিয়ার বাড়ি চাঁদপুরে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, সকাল পৌনে ৮টায় অন্য শ্রমিকরা কাজে  যোগ দিতে এসে কারখানা তালাবদ্ধ  দেখে মালিক ও পরে পুলিশকে খবর দেয়। পুলিশ প্রথমে নিচ তলার অফিসকক্ষ থেকে আবদুল আজিজের গলাকাটা লাশ পড়ে থাকতে  দেখে। পরে দ্বিতীয় তলার সিঁড়ি-কোটায় শ্রমিক হোসেন মিয়ার লাশ দেখতে পায়। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে  সেটা তাৎক্ষণিক জানা যায়নি।পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই হত্যার রহস্য বের করা সম্ভব হবে।

না’গঞ্জে নারী পুলিশ কনস্টেবল নিহত: এদিকে নারায়ণগঞ্জে জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ট্রাকচাপা পড়ে রোকেয়া (২২) নামে এক নারীপুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে রাস্তা পাড়াপারের সময় রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালকও হেলপারকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোশের্দ জানান, রোকেয়া নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রিজার্ভে ছিলেন। লাঙ্গলবন্দে দায়িত্ব পালন করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় তিনি নিহত হন।

ত্রিপুরায় ৩ বাংলাদেশি পিটিয়ে হত্যা: ভারতের ত্রিপুরা রাজ্যের  খোয়াই শহরের গৌরনগর মজুমদার বাড়ি এলাকায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায়। এরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপটার হাওর এলাকার মৃত সুন্দর আলীর ছেলে সিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর ছেলে আনোয়ার মিয়া (২৫) এবং ওসমানপুর গ্রামের মফিজ উল্লার ছেলে ওমর আলী (৩০)। চুনারুঘাটের গাজীপুর ইউপি  চেয়ারম্যান তাজুল ইসলাম  মোল্লা ৩ জন নিহতের ঘটনা নিশ্চিত করেন। পরে বিজিবিও এ তথ্য নিশ্চিত করে।

ঠাকুরগাঁওয়ে পুকুরে নিখোঁজ শিশুর লাশ: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁ গ্রামের একটি পুকুর থেকে মহিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মহিদুল ওই গ্রামের আবদুল  সোবাহানের  ছেলে।  সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

গাজীপুরে ২ লাশ: গাজীপুরে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।  রোববার দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়।  দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চলন্ত অ্যাম্বুলেন্স থেকে একটি লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। বিষয়টি ফাঁড়িতে জানালে ঘটনাস্থল  থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) একরামুজ্জামান বলেন, লাশের গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা  মোড়ে বাসের ধাক্কায় নিহত আরও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আলমগীর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় আরও দুই পথচারী আহত হযেছেন বলেও জানান তিনি।

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রামে  দু’পক্ষের সংঘর্ষে আজাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত  ও ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজাদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে তিনি দুপুর  পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন চিকিৎসাধীন অবস্থায় আজাদ মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজারে পর্যটক নিহত: কক্সবাজার প্রতিনিধি জানান, সকালে সমুদ্র  সৈকতে স্পিড  বোটের ধাক্কায় তাজুল ইসলাম (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন।  রোববার বেলা ১১ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্পিড বোটের চালক জিয়াবুলকে আটক করা হয়েছে। নিহত তাজুল ইসলাম বগুড়া  জেলার নজরুল ইসলামের পুত্র এবং ঢাকার একটি  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তবে বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি। তাজুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরিও করেন।

রাজধানীতেরেলের ধাক্কায় প্রকৌশলী নিহত: এদিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল ক্রসিংয়ে  রোববার ভোরে ট্রেনের ধাক্কায় প্রদীপ দত্ত(২৬) নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কমলাপুর জিআরপি থানার ওসি আ: মজিদ এ তথ্য নিশ্চিত করেন। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। একই থানার এএসআই নজরুল ইসলাম জানান, ভোরে কমলাপুর থেকে টঙ্গীগামী পারাবাত এক্সপ্রেস কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছালে তার ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি  রেল ক্রসিং অতিক্রম করছিলেন।

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশ নিহত: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফকিরহাট এলাকায় দায়িত্ব পালনকালে কাভার্ড ভ্যান চাপায় নাসির উদ্দিন(৪৫) নামে ট্রাফিক পুলিশের এক পরিদর্শক(টিআই) নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন জানান, সড়কের পাশে নষ্ট হয়ে পড়ে থাকা লরির পেছনে দাঁড়িয়ে ছিলেন নাসির উদ্দিন। এসময় চট্টগ্রামমুখি একটি কাভার্ড ভ্যান নাসির উদ্দিনকে চাপা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ এসে নাসির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

নাটোরে ২ লাশ: এদিকে নাটোরের সিংড়ায় একটি পিকনিকের বাস-দুর্ঘটনায় অন্তত ১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও উপজেলার বন্দর আমতলী গ্রামে হুদাই খাঁ নামে ২ বছর বয়সী এক শিশু বরনই নদীর পানিতে ডুবে মারা যায়। হুদাই বন্দর গ্রামের জাকির  হোসেনের ছেলে। রোববার সকাল ১১টার দিকে হুদাইকে সঙ্গে নিয়ে তার মা রোকেয়া নদীর ঘাটে যান। এ সময় শিশুটি পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসী।

গোদাগারীতে বাসচাপায় বৃদ্ধ নিহত: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় ট্রাকের চাপায় আফসার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলীর বাড়ি লস্করহাটি গ্রামে।

ফেনী:ফেনীতে গত শনিবার গভীর রাতে একটি দ্রুতগামী ট্রাকের সাথে অপর একটি যাত্রীবাহি নৈশ কোচের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক মো. বেলাল (৩০) ঘটনাস্থলে নিহত এবং নৈশ কোচ চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গত শনিবার রাত প্রায় আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রবাহি নৈশ কোচের সাথে রামগতি থেকে চট্টগ্রামগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক মো. বেলাল (৩০) ঘটনাস্থলে মারা যায়। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরটকবি গ্রামের ওবায়দুল হকের ছেলে। দুর্ঘটনায় নৈশ কোচের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১২জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিক নৈশ কোচ ও ট্রাকটি আটক করেছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাহাঙ্গীর আলম নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত এবং গাড়ী দুটি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নাটোর:   নাটোরের সিংড়ায় পিকনিকের বাস উল্টে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। রোববার বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকার একটি পিকনিক পাটি বাসে করে রাজশাহী যাওয়ার পথে ১১টার দিকে সিংড়ার চৌগ্রামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা পিকনিক পাটির সদস্যদের বেশীর ভাগই আহত হয়। আহতদের সিংড়া হাসপাতালে নেয়ার পথে বাগবাড়ি আনোয়ার হোসেনের ছেলে বরুশ (১৪) মারা যায়। আহত পিকনিক পার্টির ৩০জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাটোর :নাটোর শহরের ষ্টেশন চামড়াপট্রি রেলগেটে রাজশাহীগামী উত্তরা ট্রেনের সাথে অটোরিকশার সংর্ঘষ এক এসএসসি পরীক্ষার্থীনিসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থীনি আজমিরা খাতুন (১৬) এর ডান পা কেটে ফেলতে হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামের আমির উদ্দিন ও তার নাতনী এসএসসি পরীক্ষার্থীনি আজমিরা খাতুন একটি অটোরিকশায় নাটোর আসে। আসার পথে নাটোর শহরের ষ্টেশন চামড়াপট্রি রেলগেটে গেট খোলা দেখে অটোরিকশা ঢুকে পড়ামাত্র সৈয়দপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোচালক ও হামিরকুৎসা গ্রামের আমির উদ্দিন এবং তার নাতনী এসএসসি পরীক্ষার্থীনি আজমিরা খাতুন গুরুতর ভাবে আহত হয়। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত এসএসসি পরীক্ষার্থীনি আজমিরা খাতুন বাগমারার আলোকনগর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী।

ময়মনসিংহঃময়মনসিংহের গৌরীপুরে রবিবার সকালে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে ২টি নছিমন  মুখোমুখি সংঘর্ষে ১২ এইচএসসি পরিক্ষার্থীসহ ১৮ জন আহত হয়। গুরুতর আহত ৯ পরিক্ষার্থীসহ ১১জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করার হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে শাহগঞ্জ থেকে সেলু ইঞ্জিন চালিত নছিমন ১২ এইচএসসি পরিক্ষার্থীকে নিয়ে গৌরীপুরে আসার পথে অচিন্তপুর এলাকায় বিপরিত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিক্ষার্থী ও চালকসহ ১৮ যাত্রী আহত হয়েছে। আহতদের মাঝে কৃষ্ণপুর গ্রামের সাদির মিয়ার ছেলে পরিক্ষার্থী হবিবুল্লাহ (২০) অচিন্তপুর গ্রামের মাজহারুল হকের ছেলে রাজিব (২০) ও বদর উদ্দিনের মেয়ে পারভিন সুলতানা খোকা (২০) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিক্ষা কেন্দ্রে পাঠানো হয়। দাড়িয়াপুর গ্রামের আঃ লতিফের ছেলে জসিম (২৫), নবাব আলীর ছেলে খোকন (৩০), তারাকান্দা উপজেলার স্বল্প রামপুর  গ্রামের আব্দুল হোসেনের ছেলে তোফাজ্জাল (২৮), আলতাফ হোসেনের ছেলে আমিরুল (২০), মিরাস উদ্দিনের ছেলে মোনায়েম (২৮) কে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ড্রাইভার জসিম, খোকন এবং আহত ৯পরিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। গৌরীপুর থানা পুলিশ দূর্ঘটনা কবলিত ২ টি নসিমনকে আটক করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud