পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খুনের স্বর্গরাজ্য নারায়ণগঞ্জ

Posted on April 5, 2014 | in জাতীয় | by

Kজুলকারনাইন জ্যাকি : দশম জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মাথায় বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে খুন ও লাশ উদ্ধারের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।  চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যšত্ম তিন মাসে নারায়ণগঞ্জে ৫০ জনকে খুন করা হয়েছে অথবা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে আক্রাšত্ম ব্যক্তি গুম হওয়ার কয়েকদিন পর তার লাশ উদ্ধার করা হচ্ছে।
শুক্রবার রুপগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকায় বালু নদীতে ভাসমান অবস্থায় বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক রাজিব আহসানের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায় গুম হওয়ার তিনদিনের মাথায় তার লাশ উদ্ধার করা হয়। আহসান হাবিব উত্তরার বাসিন্দা ছিলেন। এছাড়া এপ্রিল মাসের প্রথম চারদিনে আরও তিন জনকে খুন করা হয়।

নারায়ণগঞ্জে হঠাৎ করে খুনের ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, বিগত কয়েক মাসে নারায়ণগঞ্জে খুন, গুমের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে যে সব খুন বা লাশ উদ্ধার করা হচ্ছে তা নারয়ণগঞ্জের নাও হতে পারে। কারণ খুন করে লাশ গুমের জন্য অনেক আগে থেকে নারায়ণগঞ্জকে ব্যবহার করা হচ্ছিল। সেই কারণে হয়তো সাম্প্রতিক কয়েক মাসে এখানে লাশ উদ্ধারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যেহেতু নারায়ণগঞ্জ নদী দিয়ে ঘেরা একটি জেলা তাই খুনিরা খুন করে লাশ গুম করার জন্য নদী, পুকুর, ডোবা ইত্যাদি ব্যবহার করছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে শুধু মাত্র জানুয়ারি মাসে ১৫ জন ব্যক্তিতে খুন করা হয়েছে বা তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে এর সংখ্যা ছিল ১৪টি এবং মার্চ মাসে খুনের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২০টি।  রাজিব আহসানের স্ত্রী আসমা আহমেদ বলেন, খুন হওয়ার তিন দিন আগে রাজিব নিখোঁজ হয়েছিলেন।
এই বিষয়ে রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ধারনা করা হচ্ছে রাজিবকে খুন করার পর লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে।

নারায়নগঞ্জে খুন, গুমের বিষয়ে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি বলেন, বিভিন্ন বয়স, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ খুন, গুমের শিকার হচ্ছেন এবং গুম হওয়ার কয়েক দিন পর নদীতে, পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হচ্ছে। এগুলো দেখে মনে হচ্ছে সব হত্যাকান্ডগুলো পরিকল্পিত।

২০১৩ সালের ৮ মার্চ রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর লাশ উদ্ধার করা হয়। গুম হওয়ার কয়েক দিন পর ত্বকীর লাশ উদ্ধার করা হয়। এরই মধ্যে র‌্যাব মামলা সংক্রাšত্ম সকল তদšত্ম শেষ করেছে। আশা করা হচ্ছে শ্রীগ্রই মামলায় নারায়ণগঞ্জের সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকে দোষী করে চার্জশিট দাখিল করা হবে।
নারায়ণগঞ্জের খুনিরা সাধারণত স্কুল ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, গৃহবধু এমনকি দিনমজুরকেও টার্গেট করে খুন, গুমের ঘটনা ঘটাচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব, ব্যক্তিগত রেষারেষি অথবা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই ধরনের ঘটনা ঘটছে।

তবে মানবাধিকার কর্মীদের মতে, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জের অবস্থা খুবই করুণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে মাদক ব্যবসা, ভূমিদখল, জোরজুলুম ও নারীদের হয়রানির কারণে এই ধরনের খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। খুন, গুমের ঘটনায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে নারায়ণগঞ্জে সামাজিক অবক্ষয় হয়েছে। অনেক সময় স্কুল ছাত্র নিখোঁজ হলে বাবা-মা থানায় গিয়ে জিডি করেন, কিন্তু দুঃখজনক হল পুলিশ খুব কম ক্ষেত্রেই এই ঘটনাগুলোর সঠিক তদšত্ম করে।

এই বিষয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেন, আমাকে কেন প্রশ্ন করছেন? বরং যারা আইনশৃংখলার দায়িত্বে রয়েছেন তাদের প্রশ্ন করুন। এই ধরনের ঘটনা রোধে আমাদের কোন ক্ষমতা নেই মনে হচ্ছে।

তবে খুন, গুমের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নারায়ণগঞ্জ সিটি মেয়র।  স্থানীয়দের মতে, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুরা এই জেলায় অনেক সচল সুতরাং এই ধরনের কাজের সাথে তারাও জড়িত থাকতে পারেন। এদের আবার অনেকের রাজনৈতিক আশ্রয় রয়েছে, মাথার ওপর ক্ষমতাবানের ছায়া রয়েছে, তাই পুলিশ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারে না।

নারায়ণগঞ্জের চলতি আইনশৃংখলা পরিস্থিতির, খুন ও গুমের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান বলেন, উঠতি শিল্পায়নের কারণে নারায়ণগঞ্জ একটি জটিল শহরে পরিণত হয়েছে। এছাড়া কিছু গডফাদার রয়েছেন যারা বিভিন্ন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন যার কারণে ছোট এই জেলাটিতে হত্যা, গুম ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা বৃদ্ধি পেয়েই চলেছে। নিউএজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud