পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মহেশখালীতে বজ্রপাতে ৪ জন নিহত

Posted on April 4, 2014 | in সারা দেশ | by

COX BAZARকক্সবাজার: পেকুয়া ও মহেশখালী উপজেলায় পৃথক বজ্রপাতে চার লবণচাষীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার সকাল ১১টায় পেকুয়ায় ও দুপুর ১টার দিকে মহেশখালীতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে মৃতরা হলেন- পেকুয়ার উজানটিয়াতে জামাল হোসেন (৩৫) ও ফরিদুল আলম (২৮) এবং মহেশখালীর ধলঘাটায় আমির হোসেন (২৪) ও মো. সুমন (২৮)। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত। হেশখালীর ধলঘাটার ইউপি চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু ও পেকুয়ার রাজাখালীর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud