পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আড়ালে ঈশিতা

Posted on April 3, 2014 | in বিনোদন | by

ঈশিতাবিনোদন: পর্দার টেলিভিশনের পর্দা থেকে নিজেকে অনেকদিন ধরেই আড়াল করে রেখেছেন ছোটপর্দার প্রিয়মুখ রুমানা রশীদ ঈশিতা।  সর্বশেষ দেখা গিয়েছিল ঈদের দুটি খণ্ড নাটক ও একটি টেলিছবিতে। খন্ড নাটক দুটি বাংলাভিশন ও দেশ টিভিতে প্রচার হয়েছিলো। অন্যদিকে শহিদুজ্জামান সেলিমের ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামের টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার হয়। এরপর আর তার দেখা মিলেনি। তবে  ঈশিতা মাঝে মধ্যে পরিচালনাও করে থাকেন। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে একটি খন্ড নাটক নির্মাণ করেছিলেন তিনি।

তার পরিচালিত প্রথম নাটক ‘এক নিঝুম অরণ্যে’। এরপর তিনি আরো কয়েকটি নাটক নির্মান করেন। আগামীতেও তার নাটক নির্মানের পরিকল্পনা রয়েছে।এ প্রসঙ্গে তিনি বললেন, “অফিসের কাজ ও সাংসারিক ব্যস্ততায় আষ্টেপৃষ্টে বাধা পড়ে গেছি। এই দুই বৃত্তের বলয় থেকে কোনভাবেই বের হতে পারছি না। এ কারণে অফিস টু বাসা ছাড়া আর কোথায়ও যাওয়ার সুযোগ পাচ্ছি না। তাই অভিনয়সহ সব ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড থেকে অনেকটা দূরে রয়েছি। ইচ্ছা থাকলেও বাইরের কোন কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারছি না। “

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud