পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আশুলিয়ায় ৩ লাশ উদ্ধার

Posted on April 3, 2014 | in সারা দেশ | by

CRIMEসাভার: শিল্পাঞ্চল আশুলিয়ায় এক তরুণীসহ দুইজনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ভাদাইল ও বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া আশুলিয়ার শ্রীপুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  এলাকাবাসী জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত আশুলিয়ার ভাদাইলে স্থানীয় চায়ের দোকানদার ওয়াজেদ আলীকে (৩৫) পিটিয়ে গুরতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় রানী আক্তার মিশু (২৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ ।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসকল ঘটনায় পৃথক মামলা দায়ের করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud