পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিদেশি চক্রকে সঙ্গে নিয়ে বেগম জিয়া ষড়যন্ত্র করছে: ১৪ দল

Posted on April 3, 2014 | in জাতীয় | by

urlঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম বলেছেন,  দেশে বিদেশি চক্রকে সঙ্গে নিয়ে  বেগম জিয়া একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসাতে চক্রান্ত করছে। চন্দ্র সূর্য  যেমন সত্য, বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং  দেশের প্রথম রাষ্ট্রপতি সত্য। তারা মিথ্যার  বেসাতি নিয়ে মাঠে  নেমেছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ধরনের বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগের  নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সাংবাদিকদের এ কথা জানান।বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে ১৪ দলের তিনটি টিম ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে গণসংযোগ ও সমাবেশ করবে বলেও জানান নাসিম।

নাসিম বলেন,দেশে বিদেশি চক্রকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসাতে চক্রান্ত করছেন। চন্দ্র সূর্য  যেমন সত্য, বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং  দেশের প্রথম রাষ্ট্রপতি  তেমনি সত্য। তারা মিথ্যার  বেসাতি নিয়ে মাঠে নেমেছে। আমরা ১৪ দল, চরম ঘৃণার সঙ্গে তার এ বক্তব্যের প্রতিবাদ করছি। যারা এ কাজটি করছেন, তারা বারবার ঘৃণিত হবেন।

নাসিম বলেন, সম্প্রতি খালেদা জিয়া, তার পুত্র ও বিএনপি নেতারা অযাচিতভাবে একটি নতুন উক্তি করেছেন, যা বাংলাদেশের মানুষকে আহত করেছে। খালেদা জিয়া যা বলেছেন, একটি  ছোট্ট শিশুও বিশ্বাস করবে না।

প্রথম রাষ্ট্রপতি নিয়ে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ধরনের বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আওয়ামী লীগের  নেতৃত্বাধীন ১৪ দলীয়  জোট অনুরোধ জানিয়েছে বলে জানান নাসিম।২৬ মার্চ স্বাধীনতা দিবসে যখন  দেশে লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হয়েছে,  সে মুহুর্তে পরাজিত শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন নাসিম।

৫৩ শতাংশ ভোট জালিয়াতি হয়েছে- ইলেকশন ওয়ার্কিং গ্র“পের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাসিম জানান, ১৪ দলের এ  বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে  কোনো কথা হয়নি।
তিনি বলেন, যখন আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিচ্ছি, তখন নতুন চক্রান্ত শুরু হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চেষ্টা হচ্ছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেত্রীকে বলি জামায়াতকে নিয়ে অনেক খেলেছেন, এখন শান্ত হন। গণতান্ত্রিক আচরণ করুন। আমরাও আপনাদের সাথে গণতান্ত্রিক আচরণ করবো।

সভায় ছিলেন- আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আহমদ  হোসেন, খালিদ মাহমুদ  চৌধুরী, ডা. বদিউজ্জামান ভূইয়া, আফজাল  হোসেন, মৃণাল কান্তি দাস, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দি, ওয়ার্কাস পার্টির আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের হাজী সামাদ, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান  সেলিম, ডা. শহিদুল্লাহ শিকদার, জাতীয় পার্টির ( জেপি)  শেখ শহিদুল ইসলাম, কমিউনিস্ট  কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ইসমাইল  হোসেন  প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud