পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৪ ঘণ্টায় ৪ লাশ

Posted on April 2, 2014 | in সারা দেশ | by

CRIMEনারায়ণগঞ্জ: ফতুল্লায় বুধবার ৪ ঘণ্টার ব্যবধানে ৪টি লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পৃথকভাবে এসব লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ ৪টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উদ্ধারকৃত  লাশের মধ্যে একজন হত্যাকান্ডের শিকার বলে ধারণা করছে পুলিশ। বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছে, আর একজনের মৃত্যু হয়েছে গলায় ফাঁস দিয়ে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, কাশীপুরের মধ্য চর নরসিংপুর এলাকার একটি ডোবা থেকে বুধবার সকাল ১১টায় এক অজ্ঞাত তরুণীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল শার্ট ও প্যান্ট। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর ডোবায় ফেলে রাখা হয়।

ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার খেয়াঘাট সংলগ্ন খালে দুপুর সাড়ে ১২টায় কাগজ কুড়ানোর সময়ে ঝর্ণা বেগম (৩০) নামের এক নারী বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে থাকা তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা সদরঘাটের ডুবুরী দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

দুপুর ১২টায় ফতুল্লর রঘুনাথপুর এলাকায় কচুরিপনা পরিষ্কার করতে গিয়ে বাদশা (৩৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুপুর ৩টায় ফতুল্লার লালপুর এলাকায় শাহ আলম (৩০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে, তার এ আত্মহননের কারণ কেউ জানাতে পারেনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud