পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার নিখোঁজ বিমানের শেষ বার্তা নিয়ে বিতর্ক

Posted on April 1, 2014 | in আন্তর্জাতিক | by

urlমালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের পাইলটদের কথোপকথনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আজ এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে এমএইচ৩৭০ ফ্লাইটের পাইলটদের সর্বশেষ কথোপকথনের পূর্ণাঙ্গ অনুলিপি (ট্রান্সক্রিপ্ট) প্রকাশ করে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুর। এরপর বিতর্কের দানা আরো বাড়লো। মালয়েশিয়া কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ উগরে দিয়েছে চীন। MH370 বিমানের নিখোঁজ হওয়া নিয়ে আরও এক নতুন তত্ত্ব নিয়ে এল মালয়েশিয়া প্রশাসন। তাও আবার বিমান নিখোঁজ হওয়ার চার সপ্তাহর পর।

গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রীসহ বিমান নিখোঁজ হওয়ার ঠিক দু-তিন দিন পর মালয়েশিয়া প্রশাসন জানিয়েছিল MH370 থেকে শেষ বার্তা ছিল “অল রাইট, গুড নাইট”। এখন সেটা পরিবর্তন করে মালয়েশিয়া জানাচ্ছে, বিমানের ককপিট থেকে শেষ কথা ছিল “গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো”।

মালয়েশিয়ার প্রতিরক্ষা ও যোগাযোগমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন কুয়ালালামপুরে এক বিবৃতিতে বলেছেন, “অনুলিপিতে কোনো ধরনের অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি।” ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিংগামী বিমানটি কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর প্রায় ৫৪ মিনিটে ৪৩ বার কন্ট্রোল টাওয়ারে সঙ্গে কথা বলে। এসব আলোচনা ছিল এয়ার ট্রাফিক ও বিমান চলাচল বিষয়ক স্বাভাবিক কথাবার্তায় পূর্ণ।

এই অনুলিপির শেষ কথাটি ছিল ‘গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো’। এর ব্যাখ্যা দিয়ে কর্তৃপক্ষ বলছে,গুড নাইট বা শুভ রাত্রি কথাটির অর্থ ছিল বিমানটি তখন মালয়েশিয়ার আকাশসীমা শেষ করে ভিয়েতনামের আকাশসীমায় প্রবেশ করছিল। এ কারণে কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ারকে বিদায় জানিয়ে এটি ভিয়েতনামের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছিল।

গত ৮ মার্চের প্রথম প্রহরে হতভাগ্য বিমানটি আকাশে ওড়ে এবং স্থানীয় সময় ভোর ১টা ১৯ মিনিটে এটির পাইলট সর্বশেষ কথাটি বলেন। ওই কথা বলার পরপরই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং আজ পর্যন্ত এটিকে খুঁজে পাওয়া যায়নি।

পাইলটদের কথোপকথনে অস্বাভাবিকতা খুঁজে পাওয়া না গেলেও মালয়েশিয়া কর্তৃপক্ষ মনে করছে, বিমানটির ভেতর থেকে এর যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়ে এটি ভারত মহাসাগরের দিকে আরো চার ঘন্টা আকাশে উড়েছিল এবং এরপর মহাসাগরেই সেটি বিধ্বস্ত হয়

“গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো” ছিল বোয়িং ৭৭৭-র ককপিট থেকে আসা যথার্থ বার্তা, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন উঠছে কী কারণে মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছিল একটা উদ্দেশ্যহীন বার্তা? “অল রাইট, গুড নাইট” বার্তা থেকে শুরু হয়েছিল বিভিন্ন জল্পনা।

অনেকেই মনে করেছিলেন এই রকম একটা অস্বাভাবিক বার্তা হতে পারে জঙ্গি আক্রমণের কোনও লক্ষণ, হতে পারে ইঙ্গিতপূর্ণ রণকৌশল। বিভিন্ন মিডিয়া এইভাবেই প্রচার করেছিল একটা প্রারম্ভিক তদন্তকে। বিশেষজ্ঞরা মনে করছেন, মালয়েশিয়া এইরকম ভূল তথ্য দিয়ে সারা বিশ্বকে বিভ্রান্ত করেছে। তদন্তকে অন্য পথে পরিচালিত করার অভিযোগও উঠছে। রহস্যের বিমান নিখোঁজে বিভ্রান্তিই এখন সবচেয়ে বড় ‘ককপিট’ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: ২৪ঘন্টা,রেডিও তেহরান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud