পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

Posted on March 31, 2014 | in জাতীয় | by

1396082324ঢাকা: জিয়াউর রহমানকে ‘প্রথম’ রাষ্ট্রপতি দাবি করায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে এ মামলার শুনানি শেষে বিকেল পৌনে ৪টার দিকে মামলা খারিজের রায় দেন আদালত।   দণ্ডবিধির ৪১৭/৫০৬ ধারায় যে মামলা করা হয়েছে সে ধারার কোনো উপাদান এতে না থাকায় মামলাটি খারিজ করে দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায়  জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে খালোদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।

গত ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির এক সভায় জিয়া‌উর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য প্রদান করেন খালেদা।

এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে বলে অভিযোগ করে মামলাটি দায়ের করেন বাদী এ বি সিদ্দিক।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud