May 8, 2026
মিসরের নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জুলাইয়ে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামপন্থীদের বিরুদ্ধে জোরাল অভিযান চালিয়ে আসছে কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পুলিশ সদস্যদের ওপর হামলা ও এক পুলিশকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে সোমবার তাদেরকে এই দণ্ড দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে মুসলিম ব্রাদারহুডের যে ১২শ’র বেশি সদস্যের বিচার তাদের মধ্যে এই ৫২৯ জন রয়েছেন। প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুলাইয়ে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইসলামপন্থীদের বিরুদ্ধে জোরাল অভিযান চালিয়ে আসছে কর্তৃপক্ষ। অভিযানে হাজার হাজার ইসলামপন্থীকে গ্রেফতার করা হয়েছে; মারা গেছে তাদের শত শত সদস্য।