পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তানের জয়

Posted on March 23, 2014 | in খেলাধুলা | by

182253ঢাকা: পাকিস্তান দলটাই এমন! পৃথিবীর সহজতম ম্যাচেও হারতে পারে তারা। আবার অবিশ্বাস্য কিছু করে কঠিন কোনো ম্যাচেও দারুণ জয় ছিনিয়ে নিতে পারে। এজন্য ক্রিকেটের অঅনুমেয় শক্তি তারা। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুরনো সেই কথাটি নতুন ভাবে প্রমাণ করলো পাকিস্তানিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা লড়াই দিয়ে ১৬ রানের জয় ছিনিয়ে নিয়ে। এদিন পাকিস্তানের ছুঁড়ে দেয়া ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুটা একেবারে বাজে হয় অস্ট্রেলিয়ার। প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। যখন সাজঘরে ফেরেন দুরন্ত ফর্মে থাকা শেন ওয়াটসন (৪) ও ডেভিড ওয়ার্নার (৪)। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় উইকেটে ক্রিজে এসে ম্যাচের রঙটাই বদলে দেন। মারকাটারি ব্যাটিং করে অসহায় করে তোলেন শহিদ আফ্রিদি ও সাঈদ আজমলদের। এক পর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ দ্রুততম অর্ধ শতক তুলে নেন অসি এই অলরাউন্ডার। পাকিস্তানের জয়কে তখন দূর গ্রহের তারা বলে মনে হচ্ছিলো। কিন্তু ইনিংসের দ্বাদশ ওভারে আফ্রিদির বলে ম্যাক্সওয়েলের বিদায়ের পরই সবকিছু দ্রুত বদলে যায়। ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। কারণ ততোক্ষণে রণমূর্তি ধারণ করেন উমর গুল ও শহিদ আফ্রিদিরা। তাই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৭৫ রান করেই থামতে হয় অসিদের।

এর আগে উমর আকমলের দানবীয় ব্যাটিংয়ে ম্যাচটা পাকিস্তানের দিকে হেলে পড়েছিল। দলটির টপ অর্ডার এই ব্যাটসম্যান ক্যারিয়ার সর্বোচ্চ ৯৪ রান করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। যাতে ভর করে পাকিস্তানিরা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। উমর ৫৪ বল খেলে চারটি ছয় ও নয়টি চারের মারে ৯৪ রান করেন। ৩১ রান এসেছে কামরান আকমলের ব্যাটে। আর আফ্রিদি করেন অপরাজিত ২০ রান। অস্ট্রেলিয়ার কোল্টার নাইল দুটি উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯১/৫ (উমর ৯৪, নাইল ২/৩৬)
অস্ট্রেলিয়া: ১৭৫/৯ (ম্যাক্সওয়েল ৭৪, বাবর ২/২৬)
ফল: পাকিস্তান ১৬ উইকেটে জয়ী।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud