পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এক ছবিতে শাকিব-শ্রাবন্তী-জিৎ

Posted on March 4, 2014 | in বিনোদন | by

0_Tue04032014013403_shakib ffff 2বিনোদন: দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ছবি প্রযোজনা করতে এসেই ঘোষণা দিয়েছিলেন ছবি প্রযোজনার ক্ষেত্রে তিনি চমক দেখাবেন। নিজের প্রযোজিত প্রথম ছবিতে অপু বিশ্বাসের পাশাপাশি আরেক আলোচিত নায়িকা ববিকে চুক্তিবদ্ধ করে বেশ একটা চমক দিয়েছিলেন তিনি। এবার নিজের দ্বিতীয় ছবির ক্ষেত্রে আরো বড় চমক দিলেন তিনি। আর তা হলো শাকিব খানের প্রযোজনা সংস্থা এস কে ফিল্ম স এবং কলকাতার নামী প্রযোজনা সংস্থা অশোক ধানুকার এস কে মুভিজ এবার যৌথভাবে ছবি প্রযোজনা করতে যাচ্ছেন। ছবিটিতে অভিনয় করবেন শাকিব খান ও টালিগঞ্জের সুপারস্টার জিৎ এবং শ্রাবন্তী। জানা গেছে চলতি বছরই চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হবে। এটি হবে একটি তামিল চলচ্চিত্রের রিমেক। এতে বাংলাদেশ থেকে আরও একজন নায়িকা থাকবেন। শাকিবের বিপরীতে শ্রাবন্তী এবং জিৎ-এর সঙ্গে থাকবেন বাংলাদেশের নায়িকা। শীঘ্রই এই নায়িকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে আরো জানা গেছে, জিৎ ও শ্রাবন্তীর সঙ্গে প্রাথমিক আলাপ সম্পন্ন হয়েছে। তারা কাজ করতে রাজি হয়েছেন। গল্প লেখা শেষ হলেই তাদের চুক্তিবদ্ধ এবং চলচ্চিত্রের নাম চূড়ান্ত করা হবে। পাণ্ডুলিপি তৈরি করবেন ওপার বাংলার একজন চলচ্চিত্রকার এবং পরিচালক থাকছেন বাংলাদেশ থেকেই। রোমান্টিক-অ্যাকশন গল্পে নির্মিতব্য এ চলচ্চিত্রটি এ বছরই দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়া হবে। এ চলচ্চিত্রের শুটিং হবে ইউরোপের দেশগুলোতে। এ ছবিটি ছাড়াও দেবের সঙ্গে যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার কথা রয়েছে শাকিবের।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud