পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জঙ্গিরা ফায়ার ওপেন করলে পুলিশ কি বসে থাকবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Posted on March 3, 2014 | in রাজনীতি | by

51_Asaduzzaman-Khan-Kamal_BGB_210114_0001ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা ফায়ার ওপেন করলে পুলিশ কি বসে থাকবে? পুলিশ নিজের জীবন বাঁচাতে গুলি ছোড়ে। এটাকে আমরা বলি বন্দুকযুদ্ধ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  তিনি বলেন. ‘ভয়ানক জঙ্গিরা কারাগার থেকে বের হতে চায় না। তারা মনে করে সেখানে আরাম-আয়েশে আছে। তারা হাজিরার জন্য লম্বা লম্বা সময় নিয়ে ভেতরে থাকে। ওখানে (কারাগার) থেকে কর্মকাÐ চালিয়ে যেতে পারে।’ তিনি বলেন, তিন জঙ্গি ছিনতাইয়ে ঘটনায় তদন্ত কমিটি যাদের নাম সুপারিশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে দেশবাসীর আতঙ্কগ্রস্ত হওয়ার কিছুই নেই। তারা যাতে ভারতে পালাতে না পারে সেজন্য বিএসএফকে ছবিসহ তাদের তথ্য দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা এক জঙ্গিকে গ্রেফতার করছি। বাকি দুই জঙ্গিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। তারা দ্রæত ধরা পড়বে। পুলিশ তাদের সব তথ্য উপাত্ত নিয়েছে। শুধু তারা নয় তাদের মূল পরিকল্পনাকারীদের বিষয়েও পুলিশ তদন্ত রিপোর্টে উলেøখ করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, তদন্ত কমিটি প্রতিবেদনে যে সুপারিশগুলো করেছে সেগুলো নিয়ে আমরা আবার বসবো। প্রাথমিক তদন্তের সময় পুলিশের ডিআইজি,স্থানীয় সুপার ও জনপ্রতিনিধিরা অনেক্ই অনেক কথা বলেছেন। তার মধ্যে যেগুলো যুক্তিসঙ্গত সেগুলো আমরা দেখবো।
প্রতিমন্ত্রী বলেন, বিনা অপরাধ বা স্বল্প অপরাধে যারা কারাগারে আছে তাদের ছাড়ার প্রক্রিয়া চলছে। ওই আসামিদের তদবিরের অভাব। কাগজপত্র আসে না। অনেকের অভিভাবক আসেনি বা প্রতিবেদনও আসেনি। একটি বিদেশী সংস্থাও এটা নিয়ে কাজ করছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud