পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উপযুক্ত বিচার না পেয়ে ধর্ষিতার আত্মহত্যা

Posted on March 2, 2014 | in সারা দেশ | by

গণধর্ষণমানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়ার দেলুয়া গ্রামে গ্রাম্য সালিশে উপযুক্ত বিচার না পেয়ে ধর্ষিতা এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, সাটুরিয়ার দেলুয়া গ্রামের এক মেয়েকে ওই গ্রামের খালেকের ছেলে বাদল মিয়া ও তার বন্ধু মজিবর রহমান তিন দিন আগে ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই মেয়ে বাড়ি ফিরে তার ভাই ও ভাবীকে ঘটনাটি জানায়।

পরে ওই মেয়ের ভাই গ্রামের মাতবরদের কাছে বিচার দিলে শনিবার গভীর রাতে সমাজপতি মো. সিরাজুল ইসলাম পাখির বাড়িতে সালিশ বসে। ওই সালিশে ধর্ষিতাকে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার রায় হয়। রায় না মানলে ধর্ষিতাকে গ্রাম থেকে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। এ বিচার মেনে নিতে না পেরে ওই মেয়ে আত্মহত্যা করে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud