পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৪৬ রানের টার্গেট দিলেন ভারত।

Posted on March 2, 2014 | in খেলাধুলা | by

CRIC (6)মিরপুর থেকে: পাকিস্তান ও ভারতের মধ্যকার টানটান উত্তেজনার লড়াইয়ের প্রথম পর্ব শেষ হলো। পাকিস্তানি বোলারদের মোকাবিল‍া করে তিনটি অর্ধশতকে ভারতের স্কোর ৮ উইকেটে ২৪৫ রান। এশিয়া কাপে শিরোপা ধরে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দুদলের জন্য। পাকিস্তান ও ভারত দুদলই একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। টস জিতে ফিল্ডিং নিয়ে এদিন শিখর ধাওয়ান ও বিরাট কোহলির মতো দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে শুরুতেই সাজঘরে পাঠায় পাকিস্তান। দুটি বাউন্ডারি হাঁকিয়ে ১০ রানে মোহাম্মদ হাফিজের কাছে এলবিডব্লু হন শিখর ধাওয়ান। অধিনায়ক কোহলি খুব বেশিদূর এগোতে পারেননি। মাত্র ৫ রানে তাকে উমর আকমলের ক্যাচ বানিয়ে শোয়েব আখতারের মতো উড়োজাহাজি স্টাইলে উইকেট শিকারের উল্লাসে মাতেন উমর গুল। আনোয়ার আলীর পরিবর্তে ওয়ানডে অভিষেক হওয়া মোহাম্মদ তালহার কাছে উইকেট বিসর্জন দেন রোহিত, ৫৮ বলে সাত চার ও দুই ছয়ে সাজানো তার ৫৬ রানের ইনিংস। রোহিতের এটি এশিয়া কাপে চতুর্থ অর্ধশতক, আর ক্যারিয়ারের ২২তম। ডানহাতি এই পেসার ২৩ রানে অজিঙ্কা র‍াহানেকে দ্বিতীয় শিকার বানান।

১০৩ রানে চার উইকেট হারালে ভারতকে ৫২ ও ৫৯ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি এনে দেন অম্বতি রাইডু। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেন দিনেশ কার্তিক (২৩), আর ষষ্ঠ উইকেটে ছিলেন রবিন্দ্র জাদেজা। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেরে রাইডু ৫৮ রানে সাঈদ আজমলের বলে বদলি ফিল্ডার আনোয়ার আলীর তালুবন্দি হন। আজমলের ঘূর্ণিতে ৪৯তম ওভারে দলের ২৩৭ রান থাকতেই রবিচন্দ্রন অশ্বিন ((৯) ও মোহাম্মেদ সামি খালি হাতে সাজঘরে যান। তবে জাদেজা চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে শেষ মুহূর্তে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন। ক্যারিয়ারের নবম অর্ধশতক মেরে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি।

অপর প্রান্তে অমিত মিশ্র এক রানে ব্যাট করছিলেন। পাকিস্তানের পক্ষে আজমল তিন উইকেট নেন। দুটি করে পান হাফিজ ও তালহা। পাকিস্তান দলে আনোয়ার আলীর পরিবর্তে জায়গা পেয়েছেন মোহাম্মদ তালহা। দুটি টেস্ট খেলা এই পেসার প্রথমবারের মতো ওয়ানডেতে খেলার সুযোগ পেলেন। আর অতিরিক্ত স্পিনার হিসেবে ভারতে জায়গা পেয়েছেন অমিত মিশ্র।

  • ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অম্বতি রাইডু, অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি।

 

  • পাকিস্তান: সারজীল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সোহেব মাকসুদ, মিসবাহ উল হক, উমর আকমল, শহীদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল, জুনাইদ খান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud