পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উভয় বাজারে সূচক কমেছে

Posted on March 2, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

dse-cse

 

  • কা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
  • চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই ও সিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই সূচক কমেছে। ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে চার হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৫৭৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৭২ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২০৫ টির এবং অপরির্বতিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম। রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানি হলো-গ্রামীণফোন, অলিম্পিক লিঃ, মেঘনা পেট্রোলিয়াম,পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসিসিএল, যমুনা অয়েল, বিএসসি ও সিঙ্গার বিডি। অন্যদিকে রোববার সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। সিএসইতে সাধারণ সূচক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে নয় হাজার ১৯১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫০ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের দিনের চেয়ে সিএসইতে ৯৩ লাখ টাকা লেনদেন বেড়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবতির্ত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud