পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দেশের প্রথম নারী ভিসি ড. ফারজানা ইসলাম

Posted on March 2, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

JBজাবি: দেশে প্রথম নারী উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড, ফারজানা ইসলাম। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নৃবিজ্ঞানের এ অধ্যাপককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিয়োগ দেয়া হয়। সিনেটের মনোনীত উপাচার্য প্যানেল থেকে তাকে ওই পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, অধ্যাপক ফারজানা চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। একই আদেশে অধ্যাপক এমএ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আফসার আহমেদ জানান, নিয়োগ সংক্রান্ত আদেশটি দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের কাছে পৌঁছেছে।

এর আগে ২০ ফেব্রুয়ারি ভিসি প্যানেল নির্বাচনে সিনেট সদস্য না হয়েও সর্বাধিক ভোট পেয়ে দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন অধ্যাপক ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম প্রগতিশীল শিক্ষক সমাজের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের অনুসারী হিসেবেও তার পরিচয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে অধ্যাপক ফারজানা ইসলাম সক্রিয় না হলেও সরকারের উচ্চপর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। শিক্ষক রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বিগত কয়েক বছর ধরে কম্পান্ট কমিটির (যৌন নিপীড়ন বিরোধী সেল) আহ্বায়ক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud