পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

উপজেলা নির্বাচন নিয়ে এখনই মন্তব্য নয়

Posted on March 1, 2014 | in রাজনীতি | by

01-03-14-Communication Minister_Launching Ceremony-2ঢাবি:  উপজেলা নির্বাচন সম্পন্ন শেষ হতে এখনো অনেক দেরি। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়ে কোনো মন্তব্য করা কঠিন। চলমান উপজেলা নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।   শনিবার দুপুরে সুফিয়া কামাল জাতীয় গণ-গ্রন্থাকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। আমরা সূর্যমুখী নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতি  নিবেদিত গানের সিডি ‘স্বপ্নের সীমানার’ মোড়ক উন্মোচন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে হারজিৎ আছে। এই নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি-না সেটাই দেখার বিষয়।  নির্বাচন শেষে এসব বিষয় নিয়ে কথা বলব।    যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি সবসময় আমাদের বিরোধিতা করে এসেছে। এখনো করছে। এ পরিস্থিতিতে  আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওবায়দুল কাদের আরো বলেন, আমরা কঠিন কিছু বাস্তবতার মুখোমুখি হয়েছি।

পদ্মা সেতু নিয়ে এখনো অনেকের সন্দেহ রয়েছে যে সেতু হবে কি- হবে না। মন্ত্রী বলেন, যারা এখনো এমনটা ভাবেন, তাদের আশ্বস্থ করে বলতে চাই পদ্মা সেতুর প্রাথমিক কাজ চলছে।  ইতিমধ্যে ১ হাজার ৪০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। শুরু হচ্ছে ১৬০০ কোটি টাকার কাজ। আগামী সাড়ে তিন বছরের মধ্যে সেতুর কাজ  সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, মে মাসের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের  কাজ শুরু হবে। এটা শেষ হওয়ার পর  মেট্রোরেলের কাজ শুরু হবে।   আমরা সূর্যমুখী’র সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক চৌধূরী,  বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কামাল আজাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud