February 21, 2026
দেখা হলো দুই বাংলার দুই সুপার ষ্টার শাকিব খান ও দেবের। গতকাল রাতে গুলশানের হোটেল ওয়াশিংটনে শুটিং শেষে শাকিব খান ও দেবের মধ্যে সৌজন্য সাক্ষাত হয়। এ সময় শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র ও তার নিজের পক্ষ থেকে দেবকে শুভেচ্ছা জানান। জানা গেছে এ সময় দেব বাংলাদেশের দর্শকদের ভূয়সী প্রশংসা করেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এই সাক্ষাতে এই দুই সুপার ষ্টার নিজ নিজ চলচ্চিত্র অঙ্গনের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলাপ আলোচনা করেন