February 21, 2026
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয় পেয়েছে। আজ কে পাবে? সেই খবর জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত আজকের ম্যাচে ভারত ২৬৪ রান সংগ্রহ করেছে। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ভারত ব্যাট করতে নেমে ৫০ ওভার মোকাবেলা করে ২৬৪ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কাকে জিততে হলে এখন ৫০ ওভারে ২৬৪ রানকে টপকাতে হবে। দুই দলেই একটি করে পরিবর্তন এসেছে। বাংলাদেশের বিপক্ষে বিমার মেরে সমালোচিত হওয়া বরুন অ্যারনের জায়গায় দলে এসেছেন স্টুয়ার্ট বিনি। অন্যদিকে সুরঙ্গা লাকমলের পরিবর্তে মাঠে নামছেন অজন্তা মেন্ডিস।
ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি।
শ্রীলঙ্কা: কুশল পেরেরা, লাহিরু থিরিমানে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, চতুরঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, সচিত্রা সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস।