পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সব এলাকাতেই শান্তিপূর্ণ ভোট: কাজী রকিব

Posted on February 27, 2014 | in জাতীয় | by

CECঢাকা: দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন অ‍াহমদ।  বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিইসি এ কথা জানান। দ্বিতীয় ধাপে দেশের ১১৫ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি বিস্তারিত তুলে ধরেন।  সিইসি রকিব উদ্দিন বলেন, সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন সহিংস ঘটনা ঘটেছে। যেসব এলাকায় বিশৃঙ্খলা হয়েছে সেসব এলাকায় নির্বাচন বন্ধ করা হয়েছে।  তিনি বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। নোয়াখালী সদরে এমন ঘটনা ঘটেছে বলে আমরা ভোট বন্ধ করেছি। এ বাদে ৩৪টি কেন্দ্রে বিভিন্ন উপজেলায় ভোট বন্ধ করা হয়েছে।

স্থগিত হওয়া কেন্দ্রের ভোট প্রভাব ফেললে ফের সেখানে ভোট নেওয়া হবে বলে সিইসি জানান।  সহিংসতা প্রসঙ্গে সিইসি বলেন, আমাদের কাছে সবাই নিরপেক্ষ। কেউ কেউ দলীয় পরিচয় দিয়ে শক্তি দেখাতে পারে। আমরা যেখানেই অভিযোগ পেয়েছি সেখানেই ব্যবস্থা নিয়েছি। তবে সব সময়ই সব অভিযোগ মাঠে প্রমাণ করা যায় না। নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে সিইসি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রচুর সংখ্যাক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগে ২১৬ বেশি ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে এবং ৫ লাখ ৭০ হাজার টাকার মতো জরিমানা করা হয়েছে। সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, এটা কোন দলীয় নির্বাচন নয়। আমাদের কাছে এটা নির্দলীয় প্রার্থী। আপনারাই এর চুল চেরা বিশ্লেষণ করেন। কারা কোন দলীয় প্রার্থী। আমাদের পক্ষে এটার হিসেব রাখাও সম্ভব নয়।

ভোট গনণা শেষে সবার সামনেই রিটার্নিং কর্মকর্তা রেজাল্ট ঘোষণা করবেন। তিনি বলেন, ব্যালট ছিনতাইয়ের ঘটনায় কোন অবহেলা নেই। তবু তদন্ত করে দেখা হবে। কারণ ব্যলট ছিনতাইয়ে একজন গুলিতে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে ব্যবস্থা নিলেই সব কিছু কন্ট্রোল হয় না। এটা আমরা আগেই দেখিছি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud