পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আগের সরকারেরও দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে

Posted on February 27, 2014 | in স্বাস্থ্য | by

Dudok-Moududঢাকা : শুধু বর্তমান সরকারই নয়, আগের সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, ‘দুর্নীতি নতুন কিছু নয়। বহুকাল ধরে এ দুর্নীতি চলে আসছে। শুধুমাত্র বর্তমান সরকারের লোকেরা দুর্নীতি করেছে, এমন নয়। আগের সরকারের লোকরাও দুর্নীতি করেছে। তাই এ সরকারই নয়, এর আগের সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে। কমিশন শুধু বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে তা নয়।’

দুদক কমিশনার আরো বলেন, ‘দুদক কাউকে জামাই আদর করে না। এখানে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের অধিকাংশই নিজেকে নির্দোষ দাবি করে। কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা  প্রতিবেদন দাখিল করলে প্রকৃত সত্যতা পাওয়া যাবে।’ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নানের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তাই তিনি দুদকে হাজির হয়েছিল।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud