February 20, 2026
ঢাকা : এশিয়া কাপে খেলতে উমর আকমল বাংলাদেশে আছেন। এদিকে পাকিস্তানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি ১১ মার্চের মধ্যে তারকা এই ক্রিকেটারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পাকিস্তানের ফেরদাউস মার্কেটের পাশে এক ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে উমর আকমলের হাতাহাতি পর্যন্ত হয়। শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অপরাধে একদিন হাজতবাসও করতে হয় তাকে। কিন্তু পরবর্তীতে ১ লক্ষ রুপি জরিমানা এবং মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। অবশ্য উমর আকমল অভিযোগ করেছেন ট্রাফিক পুলিশ তার গায়ে হাত তুলেছেন এবং অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। সে বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে তাকে গ্রেফতার করা হয়।