February 20, 2026
আবু সাইদ, মাহমুদ মুকুল (নোয়াখালী) থেকে : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওতি ইউনিয়নের নান্দিয়াপাড়া ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সাদ্দাম দেওতি ইউনিয়নের আন্ধিরপাড় হাজিবাড়ির জাহাঙ্গীর হোসেন খোকার ছেলে।
জানা গেছে, দুপুরের দিকে সোনাইমুড়ি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে একটি ব্যালট বাক্স পুড়িয়ে ব্যালট ছিনতাই করতে যায়। এ সময় কয়েকজন ১৯ দলীয় জোটের কয়েকজন কর্মী তাদের প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড গুলি করে। এতে সাদ্দাম নামে এক শিবির কর্মী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সাকিব হোসেন জানান, একদল সন্ত্রাসী কেন্দ্রে হামলা চালালে পুলিশ ছয় রাউন্ড গুলি ছোঁড়ে।