পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নোয়াখালীতে পুলিশের দুই অস্ত্র লুট, গুলিবিদ্ধ ৫

Posted on February 27, 2014 | in জাতীয় | by

Noakhali_District_Map_Bangladesh-4ডেস্ক রিপোর্ট: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চরশুলøুকিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে হামলা চালিয়ে পুলিশের দুইটি অস্ত্র ছিনিয়ে নিয়েছে আ.লীগ সমর্থকরা। এ সময় সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন- নোয়াখালী পুলিশ লাইনের আনোয়ার ও আইনুল। এছাড়া ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বক্স ভাঙচুর ও ব্যালট পেপার পুড়িয়ে দিয়েছে আ.লীগ সমর্থকরা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত নির্বাচনে এ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা জয় লাভ করে আসছিলেন। এবারও সেখানে বিএনপির সমর্থিত প্রার্থী মাহবুব আলমগীর আলো জয়ী হতে পারেন এ আশঙ্কায় আ.লীগ সমর্থিত প্রার্থী শিয়াবউ্দ্িদন শাহীনের লোকজন সকাল থেকেই কয়েক দফা হামলার চেষ্টা করে।

এরপর তারা এওজবালিয়া ইউনিয়নের চরশুলøুকিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুপুরে হামলা চালিয়ে ব্যালট বক্স ভাঙচুর, লুটপাট ও বালট পেপারে আগুন ধরিয়ে দেয়। পরে তা রাস্তায় ওপর ছুঁড়ে ফেলে। এ সময় পুলিশ তা ঠেকাতে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে তারা দুইটি অস্ত্র ছিনিয়ে নেয় ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ৫ জন গুলিবিদ্ধ হন। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সেখানে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান অস্ত্র লুট ও গুলিবিদ্ধের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে বলে জানান এসপি। বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud