February 19, 2026
ঢাকা: সময় বাড়ালো অমর একুশে গ্রন্থমেলার। প্রকাশক ও বিক্রেতাদের দাবির মুখে গ্রন্থমেলার সময় বাড়িয়েছে বাংলা একাডেমি। আজ বুধবার মেলার ২৬তম দিনসহ আগামী দু’দিনের বইমেলার শুরু ও শেষ হওয়ার সময় বাড়ানো হয়েছে। বাংলা একাডেমি চত্বরে গ্রন্থমেলার তথ্যকেন্দ্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মেলার তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, বুধবারসহ আগামী দু’দিনের বইমেলা রাত সাড়ে ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া বৃহস্পতিবার মেলা বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে চলবে রাত ৯টা পর্যন্ত। অপরদিকে শুক্রবারের মেলা আগের সময় অনুযায়ী বেলা ১১টায় শুরু হলে রাত ৯টা পর্যন্ত চলবে।