February 19, 2026
ছয় সচিবের দপ্তর রদবদল করা করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার এক আদেশে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা সচিব খোন্দকার মো. আসাদুজ্জামানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমকে ভূমি সচিব এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে ধর্ম সচিব করা হয়।
পররাষ্ট্র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ কে এম আমির হোসেনকে পিএসসির সচিব (ভারপ্রাপ্ত সচিব পদর্মযাদা) করা হয়েছে।