February 19, 2026
ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন প্রকল্প অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজউক চেয়ারম্যান নুরুল হুদাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বুধবার বিকেলে সংস্থাটি বাহক মাধ্যমে রাজউক চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠায়। নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা যতন কুমার রায়। তিনি জানান, পূর্বাচল প্রকল্প, উত্তরা আবাসিক প্রকল্প ও উত্তরা সম্প্রসারিত প্রকল্প বরাদ্দে অনিয়মের অভিযোগে ওঠায় তার বক্তব্য নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে।