পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

Posted on February 26, 2014 | in রাজনীতি | by

p1_ei-nirbachone-manush_11178টাঙ্গাইল : টাঙ্গাইল- ৮ (বাসাইল-সখিপুর)  আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপীর অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ ছিল মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন। রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশীদ আনোয়ার যাচাই-বাছাইয়ের পর কাদের সিদ্দিকীসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।   রিটার্নিং কর্মকর্তা জানান, জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের উপনির্বাচনে মোট সাতটি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাইয়ে দেখা যায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সোনার বাংলা প্রকৌশলী সংস্থার চেয়ারম্যান থাকাকালে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখায় ঋণ খেলাপী রয়েছেন। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে তার ঋণ খেলাপীর একটি পত্র জেলা নির্বাচন অফিসে আসে। এছাড়াও জাতীয় পার্টির আশরাফ সিদ্দিকী অগ্রণী ব্যাংক ঢাকা প্রিন্সিপাল শাখায় ঋণ খেলাপী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ হলফ নামায় স্বাক্ষর না করায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

উপনির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত অনুপম শাজাহান জয়, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলী (স্বতন্ত্র), জাপা (মঞ্জু) সাদেক সিদ্দিকী। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ওই আসনের সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাজাহান মারা গেলে আসনটি শূণ্য হয়।

আগামী ২৯ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud