পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৫ এপ্রিলের মধ্যে জিএসপি ফিরে পাওয়া যাবে

Posted on February 25, 2014 | in জতীয় সংসদ | by

Tufayal_313242256সংসদ অদিবেশন থেকে: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত সুবিধা পুনর্বহালে সরকার কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬ শর্ত আগামী ৩০ মার্চের মধ্যে পূরণ করে রিপোর্ট প্রদান করা হবে। আশা করছি ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা পুনর্বহাল করবে সে দেশের সরকার। তবে এ বিষয়টির সঙ্গে যদি রাজনৈতিক কোনো শর্ত জুড়ে না দেয়।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেসব শর্তে আমাদের জিএসপি সুবিধা প্রত্যাহার করেছিলো তার অধিকাংশই পূরণ করা হয়েছে। বাকিগুলো ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে। এরপর যুক্তরাষ্ট্রের কাছে একটি রিপোর্ট প্রদান করা হবে। যদি রাজনৈতিক তকমা লাগানো না হয় তাহলে ১৫ এপ্রিলের মধ্যে জিএসপি ফিরে পাওয়া যাবে।

তোফায়েল আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউটি ফ্রি ও কোটামুক্ত রফতানির মাধ্যমে বছরে বাংলাদেশ আয় করে ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু জিএসপি সুবিধার মাধ্যমে আয় হয় মাত্র ৩০ মিলিয়ন ডলার। তারপরও আমরা জিএসপি সুবিধা ফেরত পেতে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

তোফায়েল আহমেদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি টিকফা স্বাক্ষরিত হয়েছে গত বছর। টিকফা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চলতি বছর ৬ এপ্রিল একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। সম্ভবত ৭ ও ৮ এপ্রিল প্রতিনিধি দলটি আমাদের দেশের প্রতিনিধি দল, কর্মকর্তা এবং আমার সঙ্গেও আলোচনা করবেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি টিকফা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও সহজ হবে। আমরা তাদের বাজারে শুল্কমুক্ত, কোটামুক্ত রফতানি সুবিধা আদায় করতে পারবো

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud