পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তানকে ২৯৭ লক্ষ্য দিল লঙ্কানরা

Posted on February 25, 2014 | in খেলাধুলা | by

1393330530ফতুল্লা থেকে: পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে বেশ শক্ত অবস্থানে রেখেছে ওপেনার লাহিরু থিরিমান্নের শতক ও কুমার সাঙ্গাকারার অর্ধশতক। শেষদিকে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও ভালো অবদান রেখেছেন। একটি শতক ও দুটি অর্ধশতকে তারা বর্তমান চ্যাম্পিয়নদের ২৯৭ রানের লক্ষ্য দিয়েছে। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৯৬ রান। শুরুটা তেমন হয়েছিল লঙ্কানদের। কুশল পেরেরার সঙ্গে থিরিমান্নের উদ্বোধনী জুটি ভাঙে ২৮ রানে। উমর গুলের বলে পেছনে দাঁড়িয়ে থাকা উমর আকমলের গ্লাভসবন্দী হন পেরেরা (১৪)। এরপরই সাঙ্গাকারা ও থিরিমান্নে দাঁড়িয়ে যান।  ১৬১  রানের জুটি গড়ার পথে থিরিমান্নে পান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১০৭ বলে ১১ চার ও এক ছয়ে শতরান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১০২ রানে সাঈদ আজমলের কাছে বোল্ড হন।

সাঙ্গাকারা ৮৪তম ফিফটি নিয়ে বেশিক্ষণ ইনিংস টানতে পারেননি। ৫০ বলে ফিফটি পাওয়া এই বাঁহাতি আউট হয়েছেন ৬৭ রানে। গুলের দ্বিতীয় শিকার তিনি। মাহেলা জয়াবর্ধনে ১৩ রানে থামেন শহীদ আফ্রিদির বলে। থিসারা পেরেরা ৬ রানে আহমেদ শেহজাদের তালুবন্দি হয়ে আফ্রিদির দ্বিতীয় শিকার হন। চতুরঙ্গ ডি সিলভা অভিষেক স্মরণীয় করে রাখতে পারলেন না। দুই রানে রান আউট হন তিনি। ম্যাথুস শেষ ওভারে ক্যারিয়ারের ১৮তম ফিফটি হাঁকান। ৪৮ বলে এই অর্জনে পৌঁছ‍া লঙ্কান অধিনায়ক অপরাজিত ছিলেন ৫৫ রানে। অপর প্রান্তে ১৯ রানে খেলছিলেন দিনেশ চান্দিমাল।

গুল ও আফ্রিদি দুটি করে উইকেট পান। লঙ্কানদের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে চতুরঙ্গ ডি সিলভার। এই প্রতিযোগিতায় নুয়ান কুলাসেকারা ও তিলকরতেœ দিলশানকে পাচ্ছে না তারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে খেলা দল নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud