পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নায়িকাদের যে “হেয়ার স্টাইল” গুলো ভুলেও অনুকরণ করবেন না!

Posted on February 23, 2014 | in বিনোদন | by

bollywood hairstyle

যে যাই বলুক না কেন, স্টাইল ও ফ্যাশনের জন্য সাধারণ মানুষ রুপালী জগতের প্রতিই বেশি নির্ভরশীল। তারকারা কী পড়লেন, কেমন স্টাইল করলেন সেটা অনুকরণ করেই হাল ফ্যাশনের ট্রেনড গুলো তৈরি হয়। তবে তারকারা কি ভুল করেন না? আলবাত করেন! আসুন, দেখে নেই তারকাদের এমন কিছু হেয়ার স্টাইল যেগুলো কেবল তাঁদের সৌন্দর্যই কমাচ্ছে না, এগুলো অনুসরণ করলে কমবে আপনার সৌন্দর্যও!

priyo

কঙ্গনা রানাওয়াৎ
কোঁকড়া চুল নিয়ে কাজ করা একটু ঝামেলার বটে। কিন্তু এই কোঁকড়া চুলে সবসময় মানায় না সবাইকে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াৎ সবখানে কোঁকড়া চুলে মানিয়ে গেলেও আপনাকে নাও মানাতে পারে। তাছাড়া এই কোঁকড়া চুলে “কালার” করার পর এই অভিনেত্রীকেও দেখাচ্ছিল যথেষ্ট হাস্যকর।

priyo

কারিনা কাপুর
কালার করলে চুলের সৌন্দর্য্য নষ্ট হয়, এটা সত্যি। আর সেই কালারটা যদি নিজের চেহারা ও ফ্যশনের সাথে মানানসই না হয়, তাহলে তো রীতিমত বিপর্যয় ডেকে আনবে আপনার সৌন্দর্যে। কারিনার এই হেয়ার স্টাইল দেখুন, সিনেমার পর্দায় যেমনই লাগুক না কেন বাস্তব জীবনে যথেষ্ট হাস্যকর লাগছে।
priyo

প্রীতি জিনতা
প্রায়ই ঝালর চুলে দেখা যায় প্রীতি জিনতাকে। চুলের এই ধরণ তার মুখকে পরিপূর্ণতা দেয় না বরং তাকে আকর্ষণহীন করে তোলে। তাছাড়া কালার করা চুলের চেয়ে কালো চুলেই প্রীতিকে সুন্দর দেখায়। গোলগাল মুখ হলে আপনিও এই স্টাইল থেকে থাকুন শত হাত দূরে।

priyo

সোনাক্ষি সিনহা
সোনাক্ষি সিনহাকে উপরের ছবিটিতে চুলের স্টাইলের কারণে সঠিক বয়সের চেয়ে তিনগুণ বেশি বয়স্ক দেখাচ্ছে। এই স্টাইলে সত্যিই সোনাক্ষিকে ভালো লাগবে না দর্শকদের। নিজের বয়সের চাইতে বয়স্ক হেয়ার স্টাইল আক্ষরিক অর্থে বয়স বাড়িয়ে দেবে আপনারও।

priyo

আমিশা পাটেল
দীর্ঘ ঝলমলে কালো চুলের জন্য সুপরিচিত আমিশা পাটেল কেন যে এই অতি কুত্সিত চুলেরস্টাইল বেছে নিলেন তা কারোই বোধগম্য হয়নি। উপরের ছবিটিতে তার চুলের কালার এবং লিপস্টিকের কালার এক হয়ে সৌন্দর্য্যকে নষ্ট করে ফেলেছে। অস্বাভাবিক এই চুলের রঙ হতে থাকুন ১০০ হাত দূরে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud