পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

Posted on February 23, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

Untitled-1জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের বিএড পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী বাংলা শিক্ষণ ১ম পত্রের পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এছাড়া এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশতঃ বিএড বাংলা শিক্ষণ ১ম পত্রের পরীক্ষা বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) পরিবর্তে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud