পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জঙ্গিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

Posted on February 23, 2014 | in জাতীয় | by

photo_3_jangi_bg_916443352গাজীপুর: কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নিয়ে যাওয়ার পথে ছিনতাই হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।  গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন  সংবাদটি নিশ্চিত করে বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফজুল হক নুরুজ্জামান ওই পুরস্কার ঘোষণা করেন। ছিনতাই হওয়া ৩ কয়েদীকে ধরতে পারলে প্রত্যেকের জন্য ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।  ওই ঘটনায় কনস্টেবল আতিকুল ইসলাম নিহত হন। আহত হয় উপ-পরিদর্শক(এসআই) হাবিবুর রহমান, কনস্টেবল সোহেল রানাসহ ৩ পুলিশ সদস্য। তারা সবাই গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।   ছিনতাই হওয়া তিন জঙ্গির মধ্যে ৩টি জঙ্গি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সুরাসদস্য সালাউদ্দিন সালেহীন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সূরা সদস্য রাকিব হাসান রাসেল রয়েছেন। তাদের মধ্যে রাসেলের বাড়ি জামালপুর জেলায়।

উল্লেখ্য, চলমান মামলায় উপস্থিত করতে রোববার সকালে এ ৩ জঙ্গিকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ আদালতে পাঠানো হচ্ছিল। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ভারাডুবা ও বগারবাজার বাস স্টেশনের মাঝামাঝি সাইনবোর্ড নামক স্থানে জেএমবির সশস্ত্র ক্যাডাররা পুলিশ ভ্যানে হামলা গুলি ও বোমা মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ কয়েদীকে ছিনিয়ে নেয়।  এসময় জঙ্গিদের গুলিতে নিহত হয় কনস্টেবল আতিক। আহত হয় আরো ৩ পুলিশ সদস্য। পরে পুলিশি অভিযানে জাকারিয়া নামের এক জেএমবি সদস্যকে টাঙ্গাইল থেকে আটক করা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud