February 16, 2026
কুষ্টিয়ায় পিকনিকের একটি বাস উল্টে খাদে পড়ে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যশোর থেকে কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে পিকনিকে যাচ্ছিল। দুপুরের দিকে রাজবাড়ী মহাসড়কের কাশেমপুর পৌঁছলে মোড় নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এতে বাসটি উল্টে যায়। এসময় ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল ও কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।