February 16, 2026
কুমিল্লায় গিয়েছেন আর পেড়া মিষ্টি খাওয়া হয়নি এরকম মানুষ বোধহয় পাওয়া যাবে না। কুমিল্লার বিখ্যাত এই মিষ্টি অনেকেরই পছন্দের তালিকার শীর্ষে আছে। দেখতে এবং খেতে আকর্ষনীয় এই মিষ্টির প্রতি কামড়ে পাওয়া যায় স্বর্গীয় স্বাদ। ঘন দুধের জাদু যেন মুখের ভেতরে নিমিষেই গলে যায়, অসাধারণ স্বাদ মুহূর্তে ভালো করে দেয় মন। খাঁটি দুধের মজাদার পেড়া খেতে কি সবসময় কুমিল্লা যেতে হবে? এখন থেকে মজাদার এই মিষ্টি খেতে এতো দূরে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন পেড়া। তাও আবার বেশ কম সময়ে আর অল্প কিছু উপদানে। আসুন জেনে নেয়া যাক পেড়া মিষ্টির সহজ রেসিপি।

১ কাপ গুড়া দুধ
১ কাপ কনডেন্সড মিল্ক
১ টেবিল চামচ গরম দুধ
১টেবিল চামচ ঘি
১/৪ চা চামচ এলাচ গুড়া
জাফরান (সামান্য)
২ টেবিল চামচ পেস্তা বাদাম কুচি