পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশি তরুণের হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ

Posted on February 22, 2014 | in সারা দেশ | by

imagesঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে আলমগীর (১৮) নামে এক বাংলাদেশি তরুণকে নির্মম নির্যাতন করে হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ। শনিবার ভোর ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর উপজেলার রত্নাই এলাকার মরাধার গ্রামের বাহাস আলীর ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, মণ্ডমালা সীমান্তের ৩৮২ সাব পিলার ৪-৫ এর মাঝামাঝি থেকে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফের হাতে ধরা পড়ে আলমগীর। সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে নির্মমভাবে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙে অচেতন অবস্থায় জিরো লাইনে ফেলে রেখে যায়। সকাল ৭টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। ৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হবে।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud