পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘নির্বাচনে হেরে বেপরোয়া সরকার’

Posted on February 22, 2014 | in রাজনীতি | by

RAJbiবিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, উপজেলা নিবার্চনে ১৯ দলীয় জোটের প্রার্থীরা বেশি জয়ী হওয়ায় আওয়ামী লীগ বেপরোয়া  হয়ে উঠেছে। আবারও যদি ভোট কেন্দ্রে এজেন্ট, পোলিং এজেন্ট বের করে দেয়া হয়, ভোটারদের বাধা দেয় হয় তাহলে এবার শুধু এলাকায় এলাকায় নয়, কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারিত হবে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ভোট জালিয়াতি, ব্যালট পেপার ছিনতাই এজেন্ট বের করে দেয়ার পরও সরকার ১৯ দলীয় প্রার্থীদের বিজয় ঠেকাতে পারেনি। উপজেলা নিবার্চনে হেরে যাওয়ায় সরকারদলীয় ক্যাডাররা বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাড়ি ঘরে হামালা, দোকানপাট ভাংচুর, লুটপাট ও নির্যাতন চলাচ্ছে। বিএনপি নেতাদের গুমের অভিযোগ করে রিজভী বলেন, ‘রাজধানীর ভিন্ন এলাকা থেকে র‌্যাবের পেশাকধারী সদস্যরা বেশ কয়েকজন বিএনপি নেতাকে তুলে নিয়ে গেছে। কিন্তু র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অস্বীকার করেছে।’ অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান রিজভী আহমেদ। নির্বাচন কমিশনকে সরকারের ‘দুস্কর্মের’ সহযোগী হিসেবে আখ্যা দিয়ে রিজভী বলেন, প্রথম পর্বের উপজেলা নির্বাচনে সরকার তার অনুগত প্রশাসনকে সর্বোচ্চ কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতায় জাল ভোটের মহোৎসব চলেছে। সরকার সমর্থিত প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে কার্যকর নিরুত্তর থেকেছে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, নিবার্হী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud