February 17, 2026
ঢাকা: কেরাণীগঞ্জ থানায় পৃথক ৪টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান। রোববার ঢাকার চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমানের জামিন নামঞ্জুরের কথা জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল। তিনি জানান, মামলাগুলো বিস্ফোরক, গাড়ি ভাঙচুর ও হরতালের নাশকতার অভিযোগে গত নভেম্বরের বিভিন্ন সময় কেরাণীগঞ্জ থানায় দায়ের করা হয়েছিল। তবে মামলার ধারাগুলো অ-জামিনযোগ্য হওয়ায় ম্যাজিস্ট্রেট এ জামিনগুলো নামঞ্জুর করে দেন বলেও জানান আনোয়ারুল কবির।