February 17, 2026
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরবাসী। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নতুন করে জেঁকে বসেছে শীত। এতে দরিদ্র-ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। বিশেষ করে খেটে খাওয়া পরিবারগুলো পড়েছে বিপাকে। এ আবহাওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে রবি ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। ক্ষেতে থাকা আলু, ভুট্টা, টমেটো, বেগুন, মরিচ, বোরো ও গমসহ বিভিন্ন ফসল এতে ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকদের দাবি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানিয়েছেন, এ বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ফসলে পচন ধরবে।