February 17, 2026
ঢাকা: ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচনে নতুন পর্ষদের প্রথম চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- ইএসপিআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল আনম চৌধুরী, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এবং বী রিচ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও মো. শামসুল ইসলাম। উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল তিনটায় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এরপর গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।