February 19, 2026
মা হতে চলেছেন টিভি অভিনেত্রী তিশা। এজন্য ঝুঁকিপূর্ণ কোনো কাজ হাতে নিচ্ছেন না। এমনকি অভিনয়ও কমিয়ে দিয়েছেন। স্বামী মোস্তফা সরয়ার ফারুকীও স্ত্রীর প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন। তিশাও খুব সতর্ক হয়ে চলাফেরা করছেন। সম্প্রতি তিশার ঘনিষ্ঠ একটি সূত্রে এই তথ্য জানা যায়। তবে তিশার মা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেননি। তিনি বলেন, ‘এসব আমার মেয়ের বিরুদ্ধে কেউ গুজব ছড়াচ্ছে।’ তিশা মা বলেন, ‘আমার মেয়ে এখনই মা হবে না। আমি যতদূর জানি তারা নিজেদের আরেকটু গুছিয়ে নিয়েই সন্তান নিবে। তবে এটা ঠিক যে, আমরা তিশা ও ফারুকীকে সন্তান নেয়ার ব্যপারে তাগিদ দিচ্ছি। কারণ তিশার বাবা নেই। আমারও বয়স হয়ে এসেছে, কখন কি হয়ে যায়। তাই একটু নাতি-নাতনির মুখ দেখে মরতে চাই।’ তবে এই বিষয়ে তিশা ও ফারুকী কোনো মন্তব্য করতে রাজি নন। কিন্তু তাদের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি তিশা মা হচ্ছেন সত্যি। নিজেদের গন্ডির বাইরে আপাতত এই সংবাদ ছড়াতে চাইছেন না। তারা হুট করে যেমন বিয়ে করেছেন, তেমনি তাদের অনাগত সন্তানের বিষয়টিও হুট জানান দিবেন সারপ্রাইজ হিসাবে।